নতুন বছরে কলকাতায় শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান দ্য সেভিয়র’ শুটিং। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ আর জিৎ’র বিপরীতে মিমকে নায়িকা হিসেবে দেখবে দর্শক। আর তাইতো ছবির শুটিং এ অংশ নিতে কলকাতায় উড়াল দিলেন মিম।
জানা গেছে ছবিতে আলিয়া চরিত্রে দর্শক দেখতে পাবেন মিমকে আর জিৎকে রাজা নামে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বর্তমানে ছবির ইউনিট কলকাতার রাজারহাট এলাকায় অবস্থান করছে।
মিম ছাড়াও বাংলাদেশ থেকে এই ছবিতে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আমান রেজা। ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে আমান রেজার বিপরীতে নায়িকা হিসেবে দর্শক কলকাতার মিষ্টি মেয়ে প্রিয়াংকা সরকারকে দেখতে পাবেন। আগামী ৯ই মার্চ পর্যন্ত কলকাতায় এ ছবির প্রথম ভাগের কাজ চলবে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। পাশাপাশি থাকছে কলকাতার নামি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসও। কলকাতার পর বাংলাদেশ ও থাইল্যান্ডে এ ছবির কাজ হবে বলে জানা যায়।
সূত্র:আসিফ আলম-deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.