নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
বাংলাদেশ ছাত্রলীগ, জেলা শাখার সহ সম্পাদক ও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী এবং ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার সন্তান ইরফানুল করিম গত ১৯ অক্টোবর বিকেলের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারিরীক অবস্থার অবনতি দেখা দেওয়ায় ঐদিন রাত্রে ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ছাত্রনেতা ইরফানের অসুস্থতার খবর শুনে দলীয় নেতাকর্মীরা তার বাড়ীতে কিংবা হাসপাতালে তাকে দেখতে যান এবং রোগের বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশা পাশি তার পাশে থেকে সান্তনা দেন নেতাকর্মীরা। সে সাথে রোগমুক্তির কামনা ও করেন তারা।
এদিকে ২০ অক্টোবর তাকে হাসপাতালে দেখতে যান ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক কক্সবাজার প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এম আবুহেনা সাগর, সাবেক ছাত্রনেতা কাজী আবদুল্লাহ, ঈদগাঁও কলেজ ছাত্রলীগ আহবায়ক আবদু রহমান, ছাত্রনেতা নজরুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাওয়ান আবদুল আজিজ নিরব, শাহজাহান মনির ও সোহেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য যে, ইরফান প্রচন্ড জ্বর আর ডায়রিয়া রোগে ভোগছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.