এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
গীতার আলো ঘরে ঘরে জ্বালো শ্লোগানে ককসবাজার জেলা ভিত্তিক ইসলামাবাদ হরিপুর মৈত্রি গীতা শিক্ষা নিকেতন ও সংগীত একাডেমীর উদ্যোগে বর্ষপূর্তি উৎসব উপলক্ষে স্বর্ণপদক গীতা প্রতিযোগীতা ১১ মে বিকেলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে অত্র একাডেমীর প্রধান উপদেষ্টা শিক্ষক রাজন আচায্যের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
শুরুতেই অনুষ্টানের উদ্বোধন করেন- সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক। উক্ত মহতী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টী প্রিয়তোশ শর্মা চন্দন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন – গীতা শিক্ষা কমিটি, কেন্দ্রীয় সংসদের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক প্রভাষক পলাশ কান্তি দাশ রনী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্বর্ণপদক গীতা প্রতিযোগীতা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা চন্ডী আচায্যে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গীতা শিক্ষা কমিটি, জেলা সংসদের উপদেষ্টা কাজল পাল, এস কে আচায্যে, জগদীস শর্মা, অধীর চন্দ্র দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপলু দে, সহ সভাপতি সুমন্ত পাল সাগর।
গীতা প্রশিক্ষক সম্মাননা- হরিসাধন পাল, শিল্পী দুলাল আচায্যে, দিপালী আচায্যে,কাজল রুদ্র। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- গীতা শিক্ষা কমিটির জেলা সাধারন সম্পাদক নারায়ন দাশ, চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবতী মানিক, চট্চগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন দেবনাথ মিন্টু, রাজঘাটের বনবিট কর্মকতা এন সি হাজনসহ আরো অনেকে। পুরো অনুষ্টান পরিচালনা করেন – প্রভাষক ইন্জিনিয়ার বিশ্বজিৎ আচায্যে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.