সাম্প্রতিক....
Home / জাতীয় / ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৪টা ৫ মিনিটে প্রথমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ সম্মেলনে সভাপতিত্ব করছেন।

১০৯টি ইউনিট, সব ইউনিট মিছিলসহ এসে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছে। প্যান্ডেল ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ।

গত ২৫, ২৬ ও ২৯ এপ্রিল যথাক্রমে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ, মহানগর উত্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দিনই ছাত্রলীগের এই তিন ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়নি।

গত ২-৫ মে পর্যন্ত শীর্ষ দুই পদে মনোনয়নপত্র বিক্রি করা হয়। ৩২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদের জন্য ১২৫ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২০০ জন ফরম তুলেছেন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.