সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে এক মাদক পাচারকারীর গুলিবিদ্ধ লাশের পাশ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

টেকনাফে এক মাদক পাচারকারীর গুলিবিদ্ধ লাশের পাশ থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ সাবরাং ইউনিয়ন হারিয়াখালী এলাকা থেকে এক মাদক পাচারকারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করল টেকনাফ থানা পুলিশ। এই সময় ঘটনাস্থল তল্লাসী করে একটি দেশীয় তৈরী অস্ত্র, ২টি কার্তুজ,ও ১ লক্ষ, ১৮ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এস,আই দীপক বাবুর নেতৃত্বে একদল পুলিশ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী একটি মৎস্য ঘের হতে পরিত্যক্ত অবস্থায় গুলিবিদ্ধ ১টি লাশ, ১টি দেশীয় তৈরী অস্ত্র, ২রাউন্ড গুলি ও ২টি ইয়াবা ভর্তি ব্যাগ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। সে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, ১টি লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমাদের পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ ১টি লাশ উদ্ধার করে। এরপর উক্ত স্থানটি তল্লাসী করে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ২টি গুলি, বুলেট ও ১লক্ষ, ১৮হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান উদ্ধারকৃত লাশের সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে এই ঘটনার সাথে অত্র এলাকার ইয়াবা কারবারীরা জড়িত আছে। কারণ এই এলাকা দিয়ে দীর্ঘঘদিন ধরে লক্ষ লক্ষ ইয়াবা পাচার হয়ে আসছে। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত ও ইয়াবা পাচারকারীদের আইনের আওতায় নিয়ে আসতে আমাদের মাদক বিরোধী চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.