সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বাষিক নিবার্চন জমে উঠছে : প্রচারণা চলছে

শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বাষিক নিবার্চন জমে উঠছে : প্রচারণা চলছে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ইসলামাবাদ পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: ত্রি-বাষির্কী নিবার্চনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। এমনকি প্রার্থীদের প্রতীকযুক্ত পোষ্টার, লিফলেট, ডিজিটাল ব্যানার, ফেষ্টুনে সবর্ত্রই বাজার এলাকা ছেয়ে গেছে। শুধুমাত্র লক্ষ্য একটাই ভোটারদের দৃষ্টি ফেরাতে। ১১ নভেম্বর কক্সভিউ ডট কম প্রতিবেদক শাহ ফকির বাজারে ঘুরতে গেলে দেখা যায়, ছোট্ট এক বাজারের ব্যবসায়ী সমিতির নিবার্চন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আবার তাতেই সবখানে প্রার্থীদের পোষ্টারে ভরপুর।

খোঁজ খবর নিয়ে জানা যায়, আসন্ন ২৪ নভেম্বর ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:(রেজী: নং ২০২৪) ত্রি-বাষির্কী কার্যকরী পরিষদ নিবার্চন অনুষ্টিত হতে যাচ্ছে। এই নিবার্চনে ছয়টি পদে পনর জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সভাপতি পদে ৩জন, সহ সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ সাধারণ পদে ৩জন, অর্থ সম্পাদক পদে ২জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করে যাচ্ছে।

এই বাজারে ভোটার সংখ্যা হচ্ছে ২৬৫ জন। অল্প সংখ্যক ভোটারদের মন জয় করতে নিবার্চনে নেমে পড়েছে ১৫ জন প্রার্থী। প্রার্থীদের নিবার্চনী প্রচারণাও থেমে নেই। সবদিক মিলিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে চলছে নিবার্চনী উৎসব।

তবে বাজার ঘুরে সচেতন ভোটারদের সাথে কথা হলে জানা যায়, শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নিবার্চনে সাধারণ সম্পাদক হিসেবে চাকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম ভোট যুদ্ধে এগিয়ে রয়েছে। হয়তো শেষ চমক তারই অনুকুলে আসতে পারে।

এ ব্যাপারে প্রার্থী সাইফুল ইসলামের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি আসন্ন নিবার্চনে সাধারণ সম্পাদক পদে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তবে উক্ত নিবার্চন পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছে, মাষ্টার আবদুল মান্নান, আবদুল করিম বিকম ও এম জিয়াউল হক।

নিবার্চন পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম বিকম জানান, বাজার ব্যবসায়ী সমিতির নিবার্চন সুষ্ঠু ও সুন্দর করতে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.