সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বহু মামলার পলাতক আসামী জয়নাল অস্ত্রসহ আটক

টেকনাফে বহু মামলার পলাতক আসামী জয়নাল অস্ত্রসহ আটক

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ হোয়াইক্যং পাঁড়ির পুলিশ সদস্যরা শীর্ষ সন্ত্রাসী, দীর্ঘদিন পলিয়ে বেড়ানো বহু মামলার এক পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃত ব্যক্তি হচ্ছে হোয়াইক্যং ইউনিয়ন সাতঘড়িয়া পাড়া এলাকার মৃত আনু মিয়ার পুত্র জয়নাল আবেদীন (২৮)।

২ মার্চ শুক্রবার দিবাগত রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই নির্মল চাকমার নেতৃত্বে পুলিশ দল হোয়াইক্যং মিনাবাজার হাসন্যার টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ নির্মল চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আরো ৬টি মামলা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.