সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে বিজিবির হাতে বিদেশী সিগারেটসহ যুবক আটক : পুলিশের হাতে ইয়াবাসহ কিশোর আটক

টেকনাফে বিজিবির হাতে বিদেশী সিগারেটসহ যুবক আটক : পুলিশের হাতে ইয়াবাসহ কিশোর আটক

Smok - Giasuddin 13-11-15 (neews & 1pic) f1গিয়াস উদ্দীন ভূলু, টেকনাফ:
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের হাতে মোঃ নূর নামে এক কিশোরকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক করা হয় এবং শীলখালী অস্থায়ী চেকপোষ্টে বিজিবি’র হাতে প্রায় ১লাখ ৬৫ হাজার টাকার বিদেশী সিগারেটসহ মোঃ আব্দুল্লাহ নামের এক যুবককে আটক করা হয়।
জানা যায়, টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নূর (১৪) নামে এক কিশোরকে আটক করেছে। সে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার নূরুল আলমের ছেলে বলে জানায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, ১৩ নভেম্বর শুক্রবার বিকাল সোয়া ৩ টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) শামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসহ আটক কিশোরের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

অপরদিকে টেকনাফে শীলখালী অস্থায়ী চেকপোষ্টে মায়ানমার সিগারেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবক, বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মৃত শামসুলের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫) বলে জানায়। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ১৩ এপ্রিল শুক্রবার ৬ টার দিকে বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ সাহাদৎ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী টেম্পু শীলখালী চেকপোষ্টে তল­াশী চালিয়ে ২ টি সিগারেটের বস্তায় ৫০ কার্টুন জিইএম সিগারেট, ৬০ কার্টুন জিন জিংক সিগারেটসহ তাকে আটক করা হয়। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানায়। পরে উদ্ধারকৃত সিগারেট টেকনাফ শুল্ক গুদামে জমা করে আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.