সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় ডাকাতি মামলায় পলাতক ২ আসামী ২২ বছর পর গ্রেপ্তার

চকরিয়ায় ডাকাতি মামলায় পলাতক ২ আসামী ২২ বছর পর গ্রেপ্তার

ডাকাতি মামলায় পলাতক ২ আসামী ২২ বছর পর গ্রেপ্তার

ডাকাতি মামলায় পলাতক ২ আসামী ২২ বছর পর গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি মামলার ওয়ারেন্টি পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির ২২ বছর পর ১৩ নভেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার খুটাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিগত ১৯৯৩ সালের ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা হলেন- খুটাখালীর মাইজপাড়ার মৃত হাসান আলী মুন্সির ছেলে সিদ্দিক আহমদ (৫০) ও সেগুনবাগিছার যুতী চন্দ্র শীলের ছেলে নেপাল শীল। থানার এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.