
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফ ২ বিজিবি সদস্যরা মেরিনড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৫০ লাখ ১২ হাজার টাকা মূ্ল্যের ৭শ’ ১৬ কেজি চোরাই কারেন্ট জাল ও ১৮ লাখ টাকা মূল্যের একটি মিনি পিকআপ জব্দ করেছে।
টেকনাফ ২বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টের হাবিলদার মো. বাচ্চু মৃধা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল নিয়ে বাহারছড়া ইউনিয়নের শীলখালী মাঠ পাড়া সড়কে অবস্থান নেয়।
গাড়ি কাছাকাছি আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র চালক গাড়ি ফেলে গ্রামের ভেতর হয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে (চট্টমেট্টো-ন-১১-৪৬১২) পিকআপটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশী চালিয়ে চোরাই পথে আসা ৬৮ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ৭শ’ ১৬ কেজি কারেন্ট জাল ও পিক আপ জব্দ করা হয়।
এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল ও মিনি পিকআপটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.