সাম্প্রতিক....
Home / জাতীয় / তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস নেই : এরশাদ

তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস নেই : এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদ। ফাইল ছবি।

তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস নেই উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

৩ জানুয়ারি, শনিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এ কথা বলেন। খবর ইউএনবি।

এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাথে ন্যায়-বিচার করেনি।’

জাপা চেয়ারম্যান জানান, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টির প্রার্থী দিবে।

জাপাকে শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই দল সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও মানুষকে পুড়িয়ে মারার রাজনীতিতে বিশ্বাস করে না।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের ব্যাপারে এরশাদ বলেন, ‘আগে রায় ঘোষণা হোক।’            সূত্র:ফাওজিয়া ফারহাত অনীকা-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.