
বিদ্যা সিনহা মিম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন থেকে বাসায় সময় কাটাচ্ছেন। এবার এই অভিনেত্রী জানালেন নভেম্বরেই শুটিংয়ে ফিরবেন তিনি।
মিমি জানান, করোনার কারণে দীর্ঘদিন থেকে শুটিং বন্ধ করে বাসাতেই থাকছেন। এরমধ্যে নিজের ইউটিউব চ্যানেলের কিছু কাজ করেছেন। তবে এখন সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কারণে তিনি নভেম্বর মাসের শুরুর দিকে কাজে ফিরবেন বলেও জানান।
নতুন সিনেমার কাজের জন্য কথা হচ্ছে জানিয়ে সময় নিউজকে মিম বলেন, ‘দুটি ছবির কাজ চলছে। আরো দুটি সিনেমার কাজ করা নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমা দুটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হতে পারি।’
করোনার কারণে দীর্ঘদিন ধরে বাসায় অবস্থান করছেন মিম। এ সময়ে ফিটনেস কীভাবে ধরে রাখছেন মিম? জানতে চাইলে তিনি বলেন, ফিটনেস ঠিক রাখার জন্য এখন থেকেই নিয়মিত জিম করছি। খাবারও নিয়ম মেনে খাচ্ছি। সবমিলিয়ে একটা নিয়মের মধ্যেই রয়েছি।
করোনা পরিস্থিতি শুরুর আগে গত বছরের শেষে এই নায়িকা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায়। এছাড়া চলতি বছরে ‘ইত্তেফাক’ নামে আরেকটি ছবির শুটিং শুরু করেন মিম। এটির পরিচালকও রায়হান রাফি।
আরো পড়ুন: প্রায়ই প্রেমিক পাল্টান হুমা কুরেশি
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন মিম। তিনি ২০১৪ সালে ‘জোনাকির আলো’ ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে তিনি যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.