সাম্প্রতিক....
Home / জাতীয় / নারায়ণগঞ্জে চার খুন মামলায় ২৩ জনের ফাঁসি

নারায়ণগঞ্জে চার খুন মামলায় ২৩ জনের ফাঁসি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০০২ সালে সংঘটিত চাঞ্চল্যকর চার খুন মামলায় ২৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

১৭ মে বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহার এ রায় দেন। রায়ের সময় ১৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১২ মার্চ বিলুপ্ত সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুর নির্দেশে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই আ. বারেক, তার ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগ কর্মী ফারুক ও কবির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত আ. বারেকের বাবা আজগর আলী মেম্বার বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ২১ জনকে সাক্ষী এবং ২৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।

এ ঘটনায় ২১ সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এদিকে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। তাদের মধ্যে শুরু থেকেই চারজন পলাতক।

চার খুনের মামলার প্রধান আসামি সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুসহ মোট ১৯ জন কারাগারে রয়েছেন।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.