ঢালিউড কিং শাকিব খান কলকাতার নায়িকা নুসরাতে মজেছেন। বেশ চলছে তাদের রোমান্সও। নুসরাতের হাঁটা চলায় ছায়া হয়ে নিজেকে ছড়িয়ে রেখেছেন শাকিব খান।
এমন কথাই গানে গানে নুসরাতকে বলছেন তিনি। এরইমধ্যে ইউটিউবে তাদের রোমান্স দেখে ফেলেন প্রায় ১০ লাখ দর্শক।
বাংলাদেশের শাকিব খান কলকাতার একটি ভৌতিক ছবিতে অভিনয় করেছেন। ছবিটির নাম ‘নেকাব’। আর সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিবকে।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএসফ)-এর প্রযোজনায় নির্মিত এই ছবির প্রথম গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘তোর হাঁটা চলা’। মঙ্গলবার (২৪ জুলাই) গানটি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল। প্রসেনের কথায় এর সুর-সংগীত করেছেন দেব সেন।
জানা গেছে, রাজীব বিশ্বাসের পরিচালনায় আসছে ঈদে সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে। ঈদের পর বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তির কথা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবিটি বাংলাদেশে আমদানি করবে।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.