
আগের ওভারেই উপুল থারাঙ্গাকে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারে চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। আগের ইনিংসে লাসিথ মালিঙ্গার মতো হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু আটকে দিলেন থিসারা পেরেরা।
আত্মবিশ্বাসের অভাব, ফর্মহীনতা; সবকিছুর সমালোচনায় যেন উবে গেল দুটি বলে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ইনিংসে নিজের প্রথম ওভারে প্রথম বলেই আশেলা গুনারত্নেকে ফেললেন ক্যাচের ফাঁদে। এই ‘বিপদজনক’ লঙ্কান ব্যাটসম্যানকে ফিরতে হলো শুন্য রানেই। পরের বলেই ফিরিয়েছেন মিলিন্দা সিরিবর্ধনেকে।
স্টাম্পের অনেকখানি বাইরে করা বলটি সিরিবর্ধনের নেওয়া শটে সরাসরি গিয়ে তালুবন্দি হয় পয়েন্টে দাঁড়িয়ে থাকা সৌম্যর। ফলাফল, আরো একটি উইকেট বাংলাদেশের ঝুলিতে। পরের বলটিতে হ্যাটট্রিকের সুযোগ ছিলো মুস্তাফিজের সামনে। কিন্তু মিডল স্টাম্পে করা বলটি দারুণভাবে ব্লক করেছেন থিসারা পেরেরা।
শেষ পর্যন্ত ওই ওভারে সাত রান খরচ করেছেন মুস্তাফিজ।
সূত্র:সামিউল ইসলাম শোভন/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.