এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় কৃষি উৎপাদনের হার বৃদ্ধি ও পানি পথের নাব্যতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ইউএনও। ৭নভেম্বর শনিবার সকাল ১১টায় এ ঘোষণা দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফুর রশিদ খান। এদিন, উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় নাব্যতা হারানো একটি খাল পরিদর্শনে যান তিনি।
এসময় সরজমিন পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সাথে কথা বলে, ওই এলাকায় নাব্যতা হারানো বলিরপাড়া খালের বিস্তির্ণ এলাকা ঘুরে দেখেন ইউএনও। পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এম.বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম.দিদারুল করিম, নবাগত জাপা নেতা পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ বিডিআর জাহাঙ্গীর, স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মোঃ জকরিয়া এমইউপি, পেকুয়া সদর ইউনিয়ন জাপা আহবায়ক সাবেক মেম্বার আহমদ হোসেন, সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহবায়ক সাজ্জাদুল ইসলাম, জাপা নেতা মৌঃ জসিম উদ্দিন, সদ্য যোগদানকারী ৯নং ওয়ার্ড জাপা নেতা মোঃ মঞ্জুর আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বলিরপাড়া খালের নাব্যতা সংকটের কারণে এলাকার বিপুল পরিমান জমিতে চাষাবাদ মারাত্মক ব্যাহতের পাশাপাশি বন্যাকালীন পয়ঃনিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হওযায় জনভোগান্তি আর দূর্যোগ ঝুঁকি এলাকাবাসীর নিয়তিতে পরিণত হয়েছে। এলাকাবাসীর বক্তব্য শ্রবণ করে ইউএনও মোঃ মারুফুর রশিদ খান বলেন, এলাকাবাসীর অব্যাহত দাবীর প্রেক্ষিতে বলিরপাড়া খালের নাব্যতা পূনরুদ্ধার ও চাষাবাদ নিশ্চিত করতে দু’য়েকদিনের মধ্যেই বলিরপাড়া খাল খনন কর্মসূচী শুরু করার আশ্বাস দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.