সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে আবারো পরিত্যক্ত দেড়কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে আবারো পরিত্যক্ত দেড়কোটি টাকার ইয়াবা উদ্ধার

Yaba 07-11-2015নিজস্ব প্রতিনিধি; টেকনাফ:

টেকনাফে আবারো বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেড়কোটি টাকা মূল্যের ৫০ হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।

২ ব্যাটেলিয়ন অধিনায়ক লে: কর্ণেল আবুজার আল জাহিদ জানান ৭ নভেম্বর ভোররাত ৩টার দিকে টেকনাফ নাজির পাড়া বিওপি ফাঁড়ীর জওয়ানরা মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে সাবরাং কোয়ানছড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করে।

পরবর্তীতে ব্যাটেলিয়ন সদরে গণনা করে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.