সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পেকুয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাঈনউদ্দিন বাহার (৪০) নিহত হয়েছে। অপর আরোহী মো.জিয়াবুল (৫০) গুরুতর আহত হয়। আহত জিয়াবুল চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়ার বাঘগুজারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

নিহত মাঈনউদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া এলাকার ১৬ নং ইউনিয়নের মাওলানা আবছার উদ্দিনের ছেলে এবং আহত জিয়াবুল ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া থেকে মোটরসাইকেলে করে পেকুয়া যাচ্ছিল মাঈনউদ্দিন ও জিয়াবুল। এসময় একই দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি তাদের পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মাঈনউদ্দিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন আহত জিয়াবুলকে উদ্ধার করে চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন ভুঁইয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.