মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রামসহ ৬ জেলা। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
এছাড়া চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একই সময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.