
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় বিএনপি’র ২শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগের যোগদান করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশে এসব নেতা-কর্মীরা যোগদান করেন।
উপজেলার মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা কামাল হোছাইন, উজানটিয়া যুবদল নেতা মঈনুল হোসেন মানিক ও ওয়ার্ড় যুবদলের সভাপতি বাহাদুর আলমের নেতৃত্বে দু’শতাধিক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী চকরিয়া-পেকুয়ার মহাজোট মনোনীত প্রার্থী জাফর আলমের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন।
এসময় তাদের উদ্দেশ্যে জাফর আলম বলেন, আ’লীগে যোগ দিলে হবেনা। নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে মাঠে কাজ করতে হবে।
এ সময় তারা হাত তুলে নৌকার পক্ষে কাজ করার শপথ করেন। এ সময় জেলা আ’লীগ, পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.