পেকুয়া পরকিয়ার টানে এক সন্তানের জননী উধাও হওয়ার বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার টইটং ইউনিয়নের মৌলভী হাসানের জুম এলাকার রশিদ আহামদের পুত্র সৌদি প্রবাসী মোঃ আজমের স্ত্রী এক সন্তানের জননী শাহীন আক্তার (২৮)।
জানা যায়, স্বামীর প্রবাস অবস্থানের সুযোগে ওই মহিলা দীর্ঘ দিন ধরে পরকিয়া প্রেমে জড়ায়। গোপন সম্পর্কের জের ধরে মহিলা তার পরকিয়া প্রেমিকের সাথে সম্প্রতি অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বলে জানায় নির্ভরযোগ্য সূত্র। ঘটনাটি ঘটেছে ৭নভেম্বর। এ ঘটনায় সৌদি প্রবাসী’র পরিবারের পক্ষে চকরিয়া সিনিয়ির জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দয়ের করা হয়েছে বলেও সূত্রটি জানান।
এদিকে, ওই প্রবাসীর পারিবারিক সুত্রে জানা গেছে, বিগত ৮বছর পূর্বে ৮এপ্রিল ২০০৭সালে স্থানীয় প্রবাসী মোঃ আজম এর সাথে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নাপার টিলা বাজার এলাকার মৃত ছিদ্দিক আহামদের মেয়ে শাহীন আক্তার এর ইসলামী শরীয়া মোবেক রেজিঃ কাবিননামা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের সংসারে আরেফিন (৭) নামের এক কন্যা সন্তানও রয়েছে। উভয়ের সংসার জীবনের কয়েক বছর যেতে না যেতেই শুরু হয় দাম্পত্য কলহ। এক পর্যায়ে দু’বছর পূর্বে ২০১৩ সালের ১৫সেপ্টম্বর পিত্রালয়ের বাড়ীর লোকজনের প্ররোচণায় ১সন্তানের জননী শাহীন আকতার তার শশুর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে বিজ্ঞ আদালতে সাধারণ ডায়েরীও করা হয়। যার নং ৪৮/১৩ ইং। তবে বাদী পক্ষের ধারনা সে সময়ে পিত্রালয়ে থাকাবস্থায় ওই ১সন্তানের জননী মহিলা জড়িয়ে পড়ে গোপন পরকীয়া প্রেমে।
এদিকে পরকিয়াসক্ত গৃহবধু’র স্বামী প্রবাসী মোঃ আজম বিগত ৫মাস পূর্বে বিদেশ থেকে দেশে ফিরে আসার পর কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পরকিয়াসক্ত স্ত্রী শাহিনাকে তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরিয়ে আনা হয়। কিন্তু ৭ নভেম্বর তারিখে প্রবাসী মোঃ আজম জিবন জীবিকার তাগিদে পুনরায় বিদেশ পাড়ি দিলে ওইদিনই বিকেলে ওই ১সন্তানের জননী গৃহবধু শাহীন আক্তার পরকীয়ার টানে স্বামীর বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। শাহিনার প্রবাসী স্বামী মোঃ আযমের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, পরকিয়াসক্ত ১কন্যা সন্তানের জননী শাহিনা তার পিত্রালয় এলাকার প্রতিবেশি প্রেমিক মোঃ সমরাজকে নিয়ে স্বামী ও কন্যা সন্তান রেখে অন্যত্র পালিয়ে গেছে। এসময় পরকিয়াসক্ত ওই মহিলা তার স্বামী প্রবাসী মোঃ আযমের বাড়িতে রাখা নগদ পঞ্চাশ হাজার টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়াও প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামালও নিয়ে গেছে বলে প্রবাসী মোঃ আজমের ছোট ভাই জসিম উদ্দিন সাংবাদিকদের জানান। এঘটনা নিয়ে এলাকায় তোলপাড় ও চাঞ্চল্য দেখা দিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.