সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উখিয়ায় আওয়ামীলীগের মাঠে হানা দিতে প্রস্তুত বিএনপি জামায়াত

উখিয়ায় আওয়ামীলীগের মাঠে হানা দিতে প্রস্তুত বিএনপি জামায়াত

A-Leeg, BNP, Jamayatহুমায়ুন কবির জুশান; উখিয়া:

কক্সবাজারের উখিয়া বিএনপি জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত ছিল। এখন সময়ের বিবর্তনে তা হয়ে যায় অতীত। এখানে সরকার দলীয় সাংসদ আবদুর রহমান বদি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি-জামায়াত। উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।যাচাই হবে নতুন করে আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ জাতীয় পার্টির। কার কতটুকু জনপ্রিয়তা রয়েছে। তৃণমূল পর্যায়ের নেতারা নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের আশায় ধরনা দিচ্ছেন দলের বিভিন্ন স্তরের নেতাদের কাছে। প্রার্থীরা আগাম প্রচারণা করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত রয়েছেন। দলীয় ও সামাজিক অনুষ্ঠান বাদ দিচ্ছেন না কোনটিও। প্রতিটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। চালাচ্ছেন গণসংযোগ।

প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই ভোটারদের কাছে নিজেকে তুলে ধরার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।

অপরদিকে বিএনপি এবং জামায়াতের অধিকাংশ সম্ভাব্য প্রার্থী নাশকতা মামলার আসামী। এ সুযোগটা কাজে লাগাতে চান আওয়মীলীগের সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মী গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। ভোটারদের আগাম সমথর্ন আদায়ে করছেন ঘরোয়া বৈঠক। যেখানে থাকছেন তাদের আত্মীয়-স্বজন, সমর্থক ও কর্মীরা। তাদের মতামত নিয়ে ঠিক করা হচ্ছে ভোটের আগাম পরিকল্পনা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.