
জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত
মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী জেনিফার লোপেজ ২০১৪ সালে মার্ক অ্যান্থনীর সঙ্গে দাম্পত্য থেকে আলাদা হন। সম্প্রতি একটি জনপ্রিয় টক শো-তে অংশ নেন এই তারকা। সেখানে প্রাক্তন স্বামীর সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে খোলামেলা আলাপ করলেন জেনিফার লোপেজ।
তিনি জানান, সাবেক স্বামীর সঙ্গে এখন যে সম্পর্কে আছেন, সেটিতেই তিনি সন্তুষ্ট। অনুষ্ঠান উপস্থাপক তাদের একসঙ্গে ফিরে আসা প্রসঙ্গে প্রশ্ন করলে জেনিফার জবাব দেন, ‘একটি কারণে আজ আমরা দাম্পত্য থেকে বিচ্ছিন্ন। তবে আমরা এখনও ভালো বন্ধু। আমরা সন্তানের বাবা মা। এমনকি আমরা এই মুহূর্তে একসঙ্গে একটি স্প্যানিশ গানের অ্যালবাম নির্মাণ করছি।’
এই দম্পতির সংসারে দুটি যমজ সন্তান রয়েছে- ম্যাক্স এবং ইমি। সন্তানদের প্রসঙ্গে জেনিফার লোপেজ বলেন, ‘তারা আমার জীবনকে আরও সমৃদ্ধ করেছে। তাদের প্রতি আমি আজীবনের জন্য কৃতজ্ঞ।’
শোনা যায়, এই মুহূর্তে মার্কিন ডিজে ও র্যাপার ড্রেকের সঙ্গে প্রেম করছেন ৪৭ বছর বয়সী জেনিফার লোপেজ। তাদেরকে প্রায়ই একসঙ্গে দেখা যায় প্রকাশ্যে। অবশ্য এই প্রসঙ্গে টক শো-তে কিছু জানান নি তিনি।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.