
অভিনয়শিল্পী হিসেবে অধিক পরিচিত তিনি। এর বাইরে গায়ক হিসেবেও দারুণ সুনাম কুড়িয়েছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি এখন প্রায় নিয়মিতই গান করছেন তিনি।
এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি গানে কন্ঠ দিলেন ফজলুর রহমান বাবু। ‘খোপা ক’রে চুল বেঁধো না জড়ায় তাতে মন/ খোলা চুলে মন্দ লাগে ভাবো কী কারণ/ বনলতা বলি তোমাকে’- এমন কথাগুলো লিখেছেন ইন্দুবালাখ্যাত সুরকার প্লাবন কোরেশী। আর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এসকে সমীর।
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিও রিলিজ হবে বলে জানা গেছে।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.