
ফাইল ফটো
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে আলী হোসেনের (৩০) লাশ উদ্ধার করেছে স্বজনরা। শনিবার সকালে রাজারছড়া সৈকত থেকে উক্ত জেলের লাশ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় জানাযা শেষে কবরস্থ করা হয়েছে।
শুক্রবার ভোরে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল মৎস্যঘাট থেকে জামাল হোসেনের মালিকানাধীন ফিশিং ট্রলারের ৫ মাঝি মাল্লা মৎস্য শিকারের উদ্দেশ্যে সাগরে রওয়ানা হয়ে কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এসময় ট্রলারটি পুনরায় ঘাটের উদ্দেশ্যে ফিরে আসার পথে কূলের কাছাকাছি এসে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৪জন সাঁতরে নিরাপদে কুলে উঠলেও আলী হোসেন নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর থেকে আলী হোসেনের স্বজনরা সৈকতের বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাতে থাকে। একপর্যায়ে শনিবার সকালে রাজারছড়া পয়েন্টে তার মৃতদেহ ভেসে আসে।
নিহত আলী হোসেন টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
লাশ উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.