সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ‘ফেস অব বাংলাদেশ’ মডেল হান্টের উপস্থাপনায় শ্রাবণ্য

‘ফেস অব বাংলাদেশ’ মডেল হান্টের উপস্থাপনায় শ্রাবণ্য

মডেল, অভিনয়শিল্পী হলেও উপস্থাপনার কারণে বেশি পরিচিত শ্রাবণ্য তৌহিদা। টিভিপর্দায় হরেক রকম অনুষ্ঠানের উপস্থাপনা ছাপিয়ে দেশিয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল’র ক্রিকেট মাঠেও পাওয়া গেছে তাকে। শ্রাবণ্য জানালেন নতুন খবর। তিনি বললেন, ‘ফেস অব বাংলাদেশ’ নামে একটি মডেল হান্টের উপস্থাপনা করছি।

আগামী ২৩ এপ্রিল ‘ফেস অব বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনাল। সেখানে বিজয়ী হবেন দুজন ছেলে ও দুজন মেয়ে মিলিয়ে চারজন মডেল। তারা দক্ষিণ কোরিয়া সিউল শহরে ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। একটি বেসরকারি চ্যানেলে ‘ফেস অব বাংলাদেশ’ প্রচার হচ্ছে।

শ্রাবণ্য বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রথম আসরের উপস্থাপনা করা কথা ছিল আমার। কিন্তু সেবার দেশের বাইরে চলে গিয়েছিলাম ব্যক্তিগত ও পারিবারিক কারণে। এ বছর ‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরুর সময় থেকে আমি উপস্থাপনা করছি, থাকবো শেষ পর্যন্ত। পুরো কাজটা খুব এনজয় করছি।

গেল বছর ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যালে’ বাংলাদেশ থেকে প্রতিযোগী অংশ নিলেও সেবার কোনো হান্ট হয়নি। বাংলাদেশের আয়োজক কর্তৃপক্ষ নিজেরাই বাছাই করে প্রতিযোগী পাঠিয়েছিলেন। তবে দ্বিতীয়বারের এ আয়োজনে প্রতিযোগী পাঠাতে সেরাদের নির্বাচন করতে হান্টের আয়োজন করা হয়েছে বলে জানান শ্রাবণ্য তৌহিদা।

অনলাইনে যারা নিবন্ধন করেছিলেন সেখান থেকে বাছাই করে ৩০ জন ছেলে ও ৩০ জন মেয়ে প্রতিযোগী রাখা হয়েছিল। এই ৬০ জন নিয়ে বিভিন্ন ধরণের গ্রুমিং চলছে। ৫ ফুট ৬ ইঞ্চির উপরে যাদের উচ্চতা তারাই শুধু এতে অংশ নিতে পেরেছেন। সেখান থেকে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ৪ জন প্রতিযোগী বিজয়ী হবেন।

‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন আজরা মাহমুদ (মডেল), বুলবুল টুম্পা (মডেল), শাহরুখ আমিন (ফ্যাশন ডিজাইনার), রফিকুল ইসলাম র্যাফ (আলোকচিত্রী)।

শ্রাবণ্য বলেন, ‘ফেস অব বাংলাদেশ’ শুধু সুন্দর হওয়াকে প্রাধান্য দেয়া হচ্ছে না। ‘বিউটি উইথ ব্রেন’ এই দুটো যার মধ্যে আছে তাকে প্রাধান্য দেয়া হচ্ছে। বিশ্বের বড় বড় হান্টেও এমন করা হয়। ‘ফেস অব বাংলাদেশে’ যারা অংশ নিয়েছে তাদের সঙ্গে মিশে মনে হয়েছে, এ যুগের ছেলে মেয়ে হিসেবে তারা অনেক সচেতন। চেহারার ব্যাপারে তারা সুন্দর তা নয়, সবকিছুই ব্যাপারে তারা সচেতন।

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.