
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
বান্দরবানে পাথরবোঝাই ট্রাক চাপায় কৃষ্ণা রাণী দে (৫১) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হিলভিউ হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। নিহত কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তিদের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কৃষ্ণা রাণী দে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাথর বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তারা আরো জানায় ট্রাকটি বেপরোয়া ভাবে চালানো কারণে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদর্শীরা খুঁটি ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.