সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / বাহুবলী নায়িকার এ কী হাল!

বাহুবলী নায়িকার এ কী হাল!

http://coxview.com/wp-content/uploads/2021/05/Entertainment-Anusha-Sheti.jpg

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আনুষ্কা শেঠি। বাহুবলিখ্যাত এই নায়িকা অভিনয়ের জন্য নিজেকে বারবার ভেঙে গড়েছেন। তবে তাই বলে তিনি নিজেকে এই হালে ছেড়ে দেবেন তা হয়তো কেউ ভাবেনি। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এ অভিনেত্রীর একটি ছবি।

দোহারা গড়নের যে নায়িকার ফিগার চমকে দিত ভক্তদের। এবার মোটা চেহারার আনুষ্কাকে দেখে চমকে গেলেন ভক্তরা। ছবিটিতে বাড়তি ওজন, নো মেকআপ লুক থাকা সত্ত্বেও নজর কেড়েছে অনুষ্কার গালভরা হাসি।

তবে আনুষ্কার এমন রূপ কোনও নতুন সিনেমার জন্য নয়। কেবল করোনায় ঘরবন্দি থেকেই এমন হাল বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস। তবে গণমাধ্যমটি এও জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে নিজের বন্ধুদের সঙ্গে যখন হরিদ্বার ভ্রমণে গেছিলেন তিনি। এই ছবি তোলা হয়েছিল তখন। তবে অনুষ্কার এই নো মেকআপ লুকে দর্শকদের নজর কেড়েছে তার মুখের মিষ্টি হাসিও। ক্যাজুয়াল পোশাক, এলোমেলো করে বাঁধা চুলের সঙ্গে গালভরা হাসির অনুষ্কার প্রশংসায় মুগ্ধ নেটদুনিয়া।

ট্রোল করার বদলে নেটিজেনরা আনুষ্কার ওই ছবির কমেন্ট বক্সে আক্ষেপ জানিয়েছেন যে বহুদিন ধরে তারা তাদের প্রিয় অভিনেত্রীকে দেখতে পাচ্ছে না। এমনকি বিগত কয়েক মাসে এই প্রথম প্রকাশ্যে এল অনুষ্কার অদেখা কোনও ছবি। তবে নিজের এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি অনুষ্কার পক্ষ থেকে। জানা গেছে, এই মুহূর্তে বেঙ্গালুরুতে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন এই অভিনেত্রী। করোনা আতঙ্কের ফলে শুটিংও নাকি আপাতত বন্ধই রেখেছেন তিনি।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.