
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঈদগাঁওবাসী। সে লক্ষে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে প্রত্যান্ত গ্রামাঞ্চল সরগরম করে তুলছে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা। তারা সদরের ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার হতে ঈদগাঁওর মাছুয়াখালী ট্রান্সপোট পর্যন্ত ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি হাতে নিয়ে মহাসড়কের দু’পার্শ্বে অভিনন্দন জানাবে ২৯ অক্টোবর। তারই অংশ হিসেবে ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী ও ছৌফলদন্ডী ইউনিয়নের পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করে ঈদগাঁও বাসষ্টেশনে দুপুরের দিকে অবস্থান করার জন্য আহবান জানানো হচ্ছে। আবার জেলা সদরের বৃহৎ ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়ক সহ অলিগলি, উপবাজার ও জনবহুল স্থানে দলীয় নেতাকর্মীদের ছবিসহকারে ব্যানার শোভা পাচ্ছে সর্বত্রই। এ নিয়ে বৃহত্তর এলাকাজুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্য সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। তারা দলীয় নেত্রীকে বরণ করতে যে যার যার অবস্থান থেকে নানাভাবে প্রস্তুতিও নিয়ে ফেলছে।
এ বিষয়ে ঈদগাঁও সাংগঠনিক উপজেলার সিনিয়র সহ সভাপতি এম, মনজুর আলম এ প্রতিবেদককে জানান, চেয়ারপার্সনের কক্সবাজার আগমণ উপলক্ষ্যে প্রচারণা থেমে নেই। মহাসড়কের ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে দু পাশ্বে ব্যানার, ফেষ্টুন সহকারে বিপুল সংখ্যক লোকজন নেত্রীকে বরণ করবে ঈদগাঁওবাসী।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শওকত আলম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্নের দিকে। উপজেলা যুবদলের সভাপতি আজমগীর জানান, যুব সংগঠন যুবদল ও নেত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২৯ অক্টোবর (আজ) ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ বটতলী, শাহ ফকিরা বাজার, ঈদগাঁও বাসস্টেশন, কলেজ গেইট ,মেহেরঘোনা, কালিরছড়া বাজার, ট্রান্সপোর্টসহ জনবহুল স্থানে ইউনিয়ন বা ইউনিটের উদ্যোগে ব্যানারসহকারে নেত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানাবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.