সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঈদগাঁওতে ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঈদগাঁওতে ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী

Diabetes Day-2এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস”কে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল সাতটায় সচেতনতা তৈরিকরণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিস প্রতিরোধ ও ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধ সম্পর্কে প্রেজেন্টেশন, সকাল সাতটা হতে বারটা পর্যন্ত ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিত্সা সেবা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করণ, সকাল ১০টায় ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এ ব্যাপারে অত্র ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ ইউছুপ আলীর সাথে আজকের কক্সবাজারের এ প্রতিনিধির কথা হলে তিনি উক্ত দিবসে অত্র হসপিটালের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান। উল্লেখ্য যে, ডায়াবেটিস কেয়ার সেন্টার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ব্লাড গ্রুপিং প্রোগ্রামের যাত্রা করে। এ ব্লাড গ্রুপিং প্রোগ্রাম বেশ সফলতা লাভ করেছে।

প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় রোগীদের মাঝে এ সেবামূলক প্রতিষ্ঠানটি খুব সহজে জনপ্রিয়তা লাভ করতে যাচ্ছে। একের পর এক এ ধরণের মহতী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বপেশার লোকজন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.