
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে দুটি অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ।
১১ সেপ্টেম্বর গভীর রাত্রে ভারুয়াখালী ইউপির ঘোনাপাড়াস্থ বসতবাড়ীতে অভিযান চালিয়ে মমতাজ আহমদের পুত্র সরোয়ারকে আটক করে। ঐদিন রাত্রে তদন্ত কেন্দ্রের এসআই সনজিৎ চন্দ্র নাথের নেতৃত্বে একদল পুলিশ ঘোনা পাড়াস্থ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক, আরেকটি এলজিসহ তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
তবে অভিযান পরিচালনাকারী কর্মকতা সনজিৎ উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.