সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি: মিথিলা

মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি: মিথিলা

মডেল অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার একটি ছবি ঘিরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে পোস্ট করা ছবিটি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খোলামেলা ছবি দেন না মিথিলা।

ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দেন, ‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ’। মিথিলার আগুন ঝরানো এ ছবিটিতে মুহূর্তের মধ্যে লাইকের বন্যা বয়ে গেছে। তার পাশাপাশি নেতিবাচক মন্তব্যেও ভরে উঠেছে ফেসবুকের পাতা।

আরও পড়ুন: প্রায়ই প্রেমিক পাল্টান হুমা কুরেশি

বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জীর বাড়িতে অবস্থান করছেন মিথিলা। ছবিটির বিষয়ে দেশের শীর্ষ একটি দৈনিককে মিথিলা বলেন, আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি।

আরও পড়ুন: নভেম্বরে ফিরছেন বিদ্যা সিনহা মিম

ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.