সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ‘মাসুদ রানা’ ছবিতে নায়িকা হচ্ছেন ক্যাটরিনার বোন!

‘মাসুদ রানা’ ছবিতে নায়িকা হচ্ছেন ক্যাটরিনার বোন!

আলোচিত ছবি ‘মাসুদ রানা’র নায়িকা চরিত্রে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের নাম শোনা গিয়েছিল। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে তাদের সে বিবৃতি মিথ্যা প্রমাণিত হয়েছে। শ্রদ্ধা নিজেই জানিয়েছেন, ছবিটিতে তার চুক্তিবদ্ধ হওয়ার খবর মিথ্যা। তিনি ছবিটি করছেন না এবং কোনো সাইনিং মানিও নেননি।

এবার ‘মাসুদ রানা’ ছবিতে বলিউডের আরেক তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের নাম শোনা যাচ্ছে। বলিউডে ক্যাটরিনা যেমনটা পরিচিত ইসাবেলা ততটা নন। বলিউডে মাত্রই তার যাত্রা শুরু হয়েছে। তবে ‘মাসুদ রানা’য় ইসাবেলার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি জাজ।

‘মাসুদ রানা’ ছবিতে মাসুদ রানা, রুপা ও সোহেল চরিত্রে এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস পিয়া ও সাঞ্জু জনের নাম শোনা যাচ্ছে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.