
গরু চুরি
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর মেহেরঘোনা নামক এলাকা থেকে ভোররাতে ৩ টি চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
১০ ডিসেম্বর ভোর রাত আনুমানিক ৪টার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মেহেরঘোনার নুরুল আমিনের গোয়ালঘর থেকে ২টি ও কাউছারের গোয়ালঘর থেকে ১টি গরু চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেট চক্ররা। গরুর মূল্যে আড়াই লক্ষ টাকা হতে পারে বলেও স্থানীয়দের ধারনা।
গরুর মালিকরা বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়ার পরেও না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। লোকজন গাড়ী ভর্তি গরু নিয়ে যেতে দেখেন বলে জানান ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুল আলম।
স্থানীয় মেম্বার মিজানুর রহমান মুহসিন দুইটি বাড়ী থেকে ৩টি গরু চুরি করার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.