
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়া বিটের কাঞ্চিরাঘোনা এলাকার সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা মেহেরঘোনা রেঞ্জের রিয়াজ রহমানের নেতৃত্বে ৩ সেপ্টেম্বর এক অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ভেঙ্গে দেয়া ও উত্তোলিত বালু জব্দ করা হয়। সেসাথে একটি বেড়ার ঘর ভেঙে দেওয়া হয়।
অভিযানে মেহেরঘোনা রেঞ্জের সকল বিটের বিট অফিসার, স্টাফ ও ভিলেজারগণ অংশগ্রহণ করেন। পি,ও,আর বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.