সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোন কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোন কিনছে ভারত

অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রিডেটর ড্রোন কিনতে যাচ্ছে ভারত। চীন ও পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সমুদ্র ও স্থল নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ড্রোনগুলো কেনা হবে। মূলত ভারতীয় নৌবাহিনী জলপথে চীনের যুদ্ধজাহাজের ওপর নজরদারি রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করবে।

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর থেকে সিরিয়ার আল-কায়দা প্রধান সেলিম আবু আহমেদসহ গত দুই দশকে আমেরিকার প্রিডেটর ড্রোনের ‘শিকারের’ তালিকায় অনেকেই রয়েছেন। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সঙ্গে বিবাদের মধ্যে শিগ্গিরই ভারতে আসতে পারে আমেরিকার ঐ ‘প্রিডেটর ড্রোন’। গতকাল রবিবার এই তথ্য জানিয়েছেন ড্রোনের চুক্তি সম্পর্কে জ্ঞাত এক সূত্র।

ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য প্রিডেটরের ‘এমকিউ-৯বি’র ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সংবাদ সংস্থা পিটিআইকে জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল করপোরেশনের মুখ্য কর্মকর্তা বিবেক লাল জানিয়েছেন, এই ড্রোন নিয়ে ভারত ও আমেরিকার সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে তিনি বলেন, ‘কী কথাবার্তা হয়েছে, তা দুই সরকারের প্রতিনিধিদের জিজ্ঞাসা করা উচিত। তবে জেনারেল অ্যাটোমিক্স ভারতকে সাহায্য করতে প্রস্তুত।’ গত বছর আমেরিকা সফরে গিয়ে বিবেকের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অনেক উঁচুতে দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতাসম্পন্ন প্রিডেটর কেনার বিষয়ে আলোচনা হয়েছিল বলে ঐ সূত্রের খবর।

আমেরিকার এই হানাদার ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ নামে পরিচিত। ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। সর্বোচ্চ বহনক্ষমতা ১ হাজার ৭৪৬ কিলোগ্রাম। এই ড্রোন কিনতে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করছে ভারত। আমেরিকা ছাড়া সম্প্রতি এই প্রিডেটর ড্রোন ব্যবহার করছে ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমান বাহিনী। এই ড্রোন ব্যবহার করে ৭ হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারিও চালাতে পারবে ভারত।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.