সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘যেকোনো উপায়ে তারেককে দেশে নেয়া হবে’

‘যেকোনো উপায়ে তারেককে দেশে নেয়া হবে’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনোভাবেই সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়া হবে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। চোখের চিকিৎসা করাতে লন্ডন এসে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে দেখা না করলেও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে খুব শীঘ্রই সব নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান।

১০ দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেই তাজ হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কথা হয় লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, তিনি তারেক রহমান সম্পর্কে বলেছেন, যথা সম্ভব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এবারের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সভা করার কথাও রয়েছে।

তবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের চিকিৎসা শেষ করেই সব নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, চোখের সমস্যার জন্য উনি একটু দুর্বল। এজন্য বলেছেন তাকে একটু সময় দিতে হবে। পরে বড় সভা করা সম্ভব করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাল আমার ডাক্তারের কাছে অ্যাপয়েনমেন্ট। কথা বলা নিষেধ। এজন্য আমার চোখের অপারেশনটা করার পর সবার সঙ্গে দেখা করবো, কথা বলবো।

প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.