
Election preparations start
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন রবিবার সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ কালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ৮জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪৩৬ ভোট পেয়ে মো: সেলিম কায়সার (তালা) বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোপাল বড়ুয়া (টিউবওয়েল) পেয়েছেন ৩১৬ ভোট, মহিউদ্দিন (মোরগ) ২২৮ ভোট, আনোয়ার হোসেন (ভেনগাড়ি) ৭৭ ভোট, মোঃ শাহজাহান (ফুটবল) ৪৩, মো: মাহবুব উদ্দিন (আপেল) ৪, রশিদা বেগম (ঘুড়ি) ২ ও নুরুল কবির (পাকা) ০ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১১২৩ ভোট সংগ্রহ হয়েছে। বাতিল হয়েছে ১৭ ভোট, অনুপস্থিত ২০০ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩২৩ ভোট। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন জানান, ভোটাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
নির্বাচনে কোন প্রকার দলীয় প্রভাব বা বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়াতে নির্বাচন কমিশনার একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.