সাম্প্রতিক....
Home / জাতীয় / দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) ১০ টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১ মিনিট ধরে ভূকম্পন অনুভূত হয়।

রাজধানী ছাড়া দেশের চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে এবং ফেনীতে একযোগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ভারতের আসামে।

এদিকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে রাজধানীবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন। ভয়ে আতঙ্কে অনেকেই ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

লামায় দুই ইটভাটাকে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা; brick -rafiq- www.coxview.net; https://coxview.net/brick-rafiq-www-coxview-net/

লামায় দুই ইটভাটাকে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

লামার ফাইতংয়ে দুই ইটভাটায় অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ...

Portrait of a professional, showcasing contact details and role information.