সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে অভিযান ও জরিমানা আদায়

রামুতে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে অভিযান ও জরিমানা আদায়

কামাল শিশির; রামু :

কোভিট-১৯ নোভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আগমনের পূর্বে সবার মুখে মাস্ক নিশ্চিতকরণে কক্সবাজারের রামু উপজেলা প্রশাসন অভিযান শুরু করা হয়েছে ।

২২ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার উদ্দিন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন বলেন: কোভিট-১৯ করোনা ভাইরাসে প্রাদুর্ভাব শুরু থেকে আমরা রামু উপজেলা প্রশাসন খুবই তৎপর ছিলাম, সেই ধারাবাহিকতা ও করোনা ভাইরাসের ২য় ধাপে যেন মারাত্মক আকার ধারন করতে না পারে,এবং সবার মুখে মাস্ক নিশ্চিত করনে আমাদের এই অভিযান পরিচালনা।

তিনি আরও বলেন, মাস্কবিহীন চলাচলের কারনে পথচারী, যাত্রী, দোকানদারসহ ৭ জনের কাছ থেকে বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.