সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে সরকারীভাবে ১০ লক্ষ কীটনাশকযুক্ত মশারী বিনামুল্যে বিতরণ করা হবে

রামুতে সরকারীভাবে ১০ লক্ষ কীটনাশকযুক্ত মশারী বিনামুল্যে বিতরণ করা হবে

Netরামুতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর দুপুরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আখতারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রিসোর্স পার্সন ছিলেন মুক্তি-কক্সবাজার এর প্রজেক্ট ম্যানেজার পুলিন বিহারী দাশ, স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, শফিউল আজম, পংকজ শর্মা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী প্রকল্পের রামু উপজেলা ম্যানেজার দুলাল বড়ুয়া। সঞ্চালক ছিলেন প্রোগ্রাম অফিসার সঞ্জয় বৈদ্য।

কর্মশালায় জানানো হয়, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় ম্যালেরিয়া প্রবন জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সীমান্তবর্তী গ্রামে ১৫-১৬ সালে মোট ১০ লক্ষ ৮৯ হাজার ৭২৪ কীটনাশকযুক্ত মশারী বিনামূল্যে বিতরণ করা হবে।

ইতোমধ্যে রামু উপজেলাকে ম্যালেরিয়া প্রকোপ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় বেসরকরী সংস্থা মুক্তি- কক্সবাজার রামু উপজেলার এগার ইউনিয়নে ম্যালেরিয়া রোগের অবস্থা ও জাতীয় কর্মসূচীর লক্ষ্যমাত্রা অবস্থা অবহিতকরণ এবং নিয়ন্ত্রণে কাজ করছে।

– প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.