সাম্প্রতিক....
Home / জাতীয় / লন্ডনে সৈয়দ আশরাফের স্ত্রীর ইন্তেকাল

লন্ডনে সৈয়দ আশরাফের স্ত্রীর ইন্তেকাল

সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার লন্ডন সময় ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ১০) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউসিএলএইচ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শেষ বিদায় নেন তিনি।

এর আগে, গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার।

শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, মেয়ে রীমা আশরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনপ্রশাসমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তার ভাই শাফায়েতুল ইসলাম ও পরিবারের ঘনিষ্টজনরা এখন লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হলে শিলা ইসলামকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তারা।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.