মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার মাতামুহুরী নদীর পাড়ে গাছে ওরনা পেঁচিয়ে ঝুলন্ত যুবতীর লাশ পাওয়া গেছে। রবিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল পাড়াস্থ মাতামুহুরী নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহত রুবি আক্তার (১৯) লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল পাড়ার রফিকুল ইসলাম ও শাহেনুর আক্তারের মেয়ে।
স্বজন ও থানা সূত্রে জানা যায়, নিহত রুবি আক্তার (১৯) আজ রবিবার দুপুরে নিজ বাড়িতে তার নানীর সাথে তর্কাতর্কি করলে তার মা এসে তাকে বকাবকি করে। তারই জের ধরে ভিকটিম বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ির পাশে নদীর ঘাটে গিয়ে গলায় ওরনা পেচিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরপেয়ে লামা থানার এসআই কুতুব উদ্দীন লিয়ন লাশের সুরতহাল রিপোর্ট কার্যক্রম শেষ করে। তিনি জানান, লাশ বর্তমানে লামা থানায় আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.