সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা-আলীকদম-চকরিয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক

লামা-আলীকদম-চকরিয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক

http://coxview.com/wp-content/uploads/2021/08/Road-Rafiq-13.08.2021-3.jpg

লামা-আলীকদম-চকরিয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

২৪ ঘন্টার মধ্যে বিকল্প বেইলী সেতু নির্মাণ করে লামা-আলীকদম-চকরিয়া প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল করল সড়ক ও জনপদ বিভাগ বান্দরবান। জরুরী নির্মিত বইলী ব্রিজটি জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য বৃহস্পতিবার বিকেলে উম্মুক্ত করে দেয়া হয়। তড়িৎ উদ্যােগ গ্রহণ করে বন্ধ সড়ক যোগাযোগ সচল করায় স্থানীয়রা সড়ক ও জনপদ বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

http://coxview.com/wp-content/uploads/2021/08/Road-Rafiq-13.08.2021-1.jpg

লামা-আলীকদম-চকরিয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক

জানা যায়, ভারী বর্ষণে পাহাড়ি পানির তীব্র স্রোতে গত মঙ্গলবার রাত ৮টায় লামা-আলীকদম-চকরিয়া প্রধান সড়কের লামা পৌরসভার মধুঝিরি মাষ্টারপাড়া এলাকার প্রধান সড়কর উপর নির্মিত দীর্ঘ দিনের (অর্ধশত বছর) পুরানা কালভার্টের নিচের মাটি সরে গেলে, ইটের গাথুঁনী দ্বারা নির্মিত গাইডওয়ালটি হেলে যায়। যার কারণে কালভার্ট ভেঙ্গে সড়ক পথ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বিষয়টি সড়ক ও জনপদ বিভাগ বান্দরবানকে অবহিত করলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল ২৪ ঘন্টার মধ্যে জরুরীভাবে বিকল্প বেইলী ব্রিজ নির্মাণ করা হয়।

http://coxview.com/wp-content/uploads/2021/08/Road-Rafiq-13.08.2021-2.jpg

লামা-আলীকদম-চকরিয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক

সড়ক ও জনপদ বিভাগ বান্দরবানের উপ-সহকারী প্রকৌশলী পুণদু বিকাশ চাকমা বলেন, কালভার্ট ধসে যোগাযোগ বন্ধ থাকার বিষয়টি জানার পর পরই আমরা আমাদের লোকজন নিয়ে কাজে নেমে পড়ি। এক দিনের মধ্যে খুব দ্রুত বইলী ব্রিজটি নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। বর্ষা গেলে উক্ত স্থানে আরকটি স্থায়ী ব্রিজ নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এলাকাবাসি জানান, লামা-আলীকদম-চকরিয়া চলাচলের প্রধান সড়ক কাঠ, বালু, পাথর, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করার জন্য প্রতিদিন অসংখ্য ট্রাক, কার্গো, লরী সহ ভারী যানবাহন চলাচল করে। এ সড়ক স্থায়ী ভাবে দীর্ঘ মেয়াদী সিসি ঢালাই প্রসস ব্রিজ নির্মাণ করা সমস্যা স্থায়ী সমাধান করা হোক।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, কিছুদিন আগে প্রায় ১১ কোটি ব্যয় এই সড়কটি উন্নয়ন করা হয়। সুদূর রাস্তাটি ভারী বর্ষণে পাহাড়ি পানির তীব্র স্রোতে ভেঙ্গে গেছে। তিনি সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।

সড়ক ও জনপদ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মুসলে উদ্দিন চ‍ৌধুরী বলেন, আপাতত চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষা গেলে স্থায়ী সিসি ঢালাই ব্রিজ নির্মাণ করা হবে। এই বিষয় উচ্চ পর্যায়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

http://coxview.com/wp-content/uploads/2021/08/Road-Rafiq-13.08.2021-4.jpg

লামা-আলীকদম-চকরিয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক

এদিকে গত কিছুদিনের ভারী বর্ষণে লামা উপজেলার কয়েকটি ইউনিয়নে ৪/৫টি বড় ব্রিজের নিচ থেকে মাটি সরে ভাঙ্গনের কবলে পড়েছে। ঝুঁকি নিয়ে স্থানীয় লোকজন ও যানবাহন চলাচল করছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি খালের উপরে নির্মিত পিসি গার্ডার ব্রিজ, ইয়াংছা খালের উপর নির্মিত বনপুর বড় মার্মা পাড়া ব্রিজ, ফাঁসিয়াখালী ছড়ার উপর নির্মিত বড়ছনখালা ব্রিজ, রূপসীপাড়া ইউনিয়নের লামা খালের উপর নির্মিত অংহ্লারী পাড়া ব্রিজ, সরই ইউনিয়নের পুলু খাল নির্মিত হাসনা ভিটা ব্রিজ ভাঙ্গনের কবল পড়েছে। দ্রুত পদক্ষেপ করা না নিলে ব্রিজ গুলা ভেঙ্গে যেতে পাড়ে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.