
বৃহত্তর পেশকারপাড়া ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বার্তা পরিবেশক :
কক্সবাজার শহরতলীর পেশকারপাড়ায় ”বৃহত্তর পেশকারপাড়া ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদ” এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছিরউদ্দিন আহমদ।

বৃহত্তর পেশকারপাড়া ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি বিধি অনুসরণ পূর্বক এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনছুর আলম।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভার শুরুতে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে উপস্থাপন করা হয় এবং পরবর্তীতে সভার সভাপতি স্বাগত বক্তব্য রাখেন।
সভা শেষে সবার সম্মতিতে শহীদুল ইসলাম ভুট্টো’কে আহবায়ক, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইব্রাহিম কালু, ওমর ফারুক, শাহ্ মোহাম্মদ আবু তৈয়বকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করতে কাজ করবেন।
সরকারি বিধি নিষেধ অনুসরণ পূর্বক সময় সংক্ষিপ্ত করে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.