সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / লামা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‘আশীষ কুমার দত্ত’

লামা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ‘আশীষ কুমার দত্ত’

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ ২০২২ এর জন্য বান্দরবানের লামা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন আশীষ কুমার দত্ত। লামা উপজেলার সদর ইউনিয়নের “মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক হিসেবে তিনি এই পদকের জন্য নির্বাচিত হন।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নির্বাচিত করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর ২১টি ক্যাটাগরী হতে ১২টি ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শ্রেষ্ঠ প্রধান শিধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশীষ কুমার দত্ত, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালেদা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন রোয়াজাপাড়া মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাসনাত ইমরুল কায়সার শাকিল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইলী বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি রাংগাঝিরি মোঃ ইউনুছ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউনুছ চৌধুরী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক আন্ধারী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ শহীদুল্লাহ ও শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন লামা উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী রতন বড়ুয়া।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, শ্রেষ্ঠ ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম এই ধরনের বিদ্যালয় ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত মঙ্গলবার প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অফিস লামা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.