মুখে হালকা হাসি, শান্ত দুটি চোখে মায়ের পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা এই বালককে চিনতে পারছেন? যদি না চিনে থাকেন তাহলে চেনার জন্য একটু সহজ সূত্র দিয়ে দেওয়া যাক।
তার ব্যারিটোন কণ্ঠস্বরের বুঁদ থাকে ৮ বছর বয়সী থেকে ৮০ বছর বয়সী সকলেই । যিনি কিনা বলিউডে প্রথম ‘ অ্যাংরি ইয়ং ম্যান’-এর সংজ্ঞা তৈরি করেন। ‘রিস্তে মে তো হম তুমহারে বাপ লগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ’- এই বিখ্যাত সংলাপে বলিউড প্রেমীদের বুকে ঝড় তুলেছিলেন তিনি।
এত ক্ষণে নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন যে ক্যামেরার দিকে তাকিয়ে মিটমিটে হাসা বছর দশ বারোর এই ছেলেটি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে মা ও ছোট ভাইয়ের সঙ্গে সাদা কালো ছবি পোস্ট করেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘মা ও ভাইয়ের সঙ্গে। এদিন জীবনের প্রথম বুশ শার্ট পেয়েছিলাম।’
অমিতাভের স্মৃতি জোড়ানো এই ছবিতে অনুরাগীদের ভালবাসা উপচে পড়ছে।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.