সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদ নিবার্চনী প্রচারণায় ব্যস্তমুখর

সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদ নিবার্চনী প্রচারণায় ব্যস্তমুখর

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক হাসান মুরাদ আনাস নিবার্চন প্রচার প্রচারণায় ব্যস্তমুখর হয়ে পড়েছে।

তিনি তারই প্রিয় মাতৃভূমি ছৌফলদন্ডীসহ বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চল সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছে। তার এ প্রচারণায় ভোটার সমাজ উৎফুল্ল হওয়ার পাশাপাশি সাধারণ লোকজনের সাড়াও মিলছে।

ভাইস চেয়ারম্যান হাসান মুরাদ আনাস জেলা সদরের ঐতিহ্যবাহী ‘নয়না পরিবারের’ সন্তান। তরুণ সমাজ সেবক, অসহায় মানুষের বলিষ্ট কন্ঠস্বর হাসান মুরাদ আনাস নয়না পরিবার ট্রাস্টের সভাপতি, কক্সবাজার কলাতলীস্থ ইকরা বিচ হোটেলের পরিচালক, চৌফলদণ্ডী উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতি, তাজবীদুল কোরআন হেফজখানা ও এতিমখানার সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন।

এছাড়া সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। গরীব ও দুঃখী মানুষের বিপদের বন্ধু, তরুণ সমাজকর্মী, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী, ব্যবসায়ী হাসান মুরাদ। নিঃস্বার্থ ভাবে মসজিদ মাদ্রাসা, কবরস্থান স্কুল – ক্লাবের উন্নয়নের পাশাপাশি গরীব-শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার বহন, অসহায় গরীব মেয়েদের বিয়ের ব্যবস্থাসহ নানান উন্নয়নমূলক কাজ করে সদর উপজেলাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন।

এলাকাবাসী সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে উৎসাহিত করেন। কেননা হাসান মুরাদ আনাস দীর্ঘদিন যাবত গ্রামে শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক, বাৎসরিক ওয়াজ মাহফিলসহ নানান ক্ষেত্রে সফল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.