
কামাল শিশির; রামু :
দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার ঈদগাঁও প্রতিনিধি মিছবাহ উদ্দিনকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওতে ২৫ ডিসেম্বর বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখা এ প্রতিবাদের আয়োজন করে।
বাজারের ডিসি সড়কের শাপলা চত্বরের সম্মুখে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে লিখতে হয়। এর জন্য সাংবাদিকদের মামলায় জড়ানো খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টি খেয়াল রাখা উচিত। বক্তারা সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
একই সাথে সাংবাদিক মিছবাহ উদ্দিনের বিষয়টি যথাযথ তদন্তের অনুরোধ করেন আইন শৃঙ্খলা বাহিনীকে। তদন্তে দোষী না হলে তাকে চার্জশিট থেকে বাদ দেয়ার দাবি জানান বক্তারা।
এতে উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি, দৈনিক আমার সময় ও দৈনিক ইনানী প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক সৈকত প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, দৈনিক খবরপত্র ও দৈনিক সমুদ্রকন্ঠ প্রতিনিধি শেফাইল উদ্দিন,দৈনিক কক্সবাজার একাত্তরের সহ-সম্পাদক নুরুল আমিন হেলালী, দৈনিক হিমছড়ি প্রতিনিধি এইচ, এন, আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সম্পাদক হাসান তারেক, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি শফিউল আলম আজাদ, দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি এম, ছরওয়ার শিফা, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ও জি-কক্স টিভির সম্পাদক ওসমান গণি ইলি, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি নাছির উদ্দিন পিন্টু, দৈনিক আপনকন্ঠ প্রতিনিধি সায়মন সরওয়ার কায়েম, ক্রাইম রিপোর্টার মোজাম্মেল হক, ইন্সুরেন্স নিউজ ২৪ ডটকম প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক গণসংযোগের সদর প্রতিনিধি আলা ঊদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি কাউসার উদ্দিন শরীফ, দৈনিক আলোকিত উখিয়া প্রতিনিধি গিয়াস উদ্দিন, দৈনিক মেহেদী প্রতিনিধি আমির হোসেন প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.