সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সাংবাদিকতা করবেন নায়িকা মৌসুমী

সাংবাদিকতা করবেন নায়িকা মৌসুমী


চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। সকাল বেলায় জানিয়েছিলেন কাছের মানুষ ও ভক্তদের সারপ্রাইজ দেবেন তিনি। আর সেই সময় থেকে আলোচনা ছিল কী সেই সারপ্রাইজ। ভক্তরা হয়তো ভেবেছিলেন নতুন সিনেমার ঘোষণা আসতে পারে। আবার কেউ ভাবছিলেন হয়তো পরিচালনার ঘোষণাও দিতে পারেন মৌসুমী।

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’তে আয়োজিত এক অনুষ্ঠানে যে ঘোষণা দিলেন তাতে বেশ অবাক সবাই। কেননা মৌসুমীকে এখন থেকে সাংবাদিক মৌসুমীও বলা যাবে। তিনি একটি নিউজ পোর্টালের ঘোষণা দিলেন। নাম ‘ইয়েসনিউজবিডিডটকম’ (www.yesnewsbd.com)।সেখানে কেবলমাত্র বিনোদনের খবর পাওয়া যাবে।

মৌসুমী বলেন, ‘এতদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর দেখা শোনা করবেন অভি মঈনুদ্দিন।’

মৌসুমী আরও বলেন, ‘সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদসহ নানা সংবাদ মাধ্যমের চলচ্চিত্র সাংবাদিকরা। অনুষ্ঠানে নায়িকা মৌসুমী একটি ইউটিউব চ্যানেলেরও ঘোষণা দেন। ইয়েস ম্যাক্স নামের চ্যানেলটি অনলাইনে পাওয়া যাবে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.